শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

ভারমুক্ত করে ছাত্রলীগের পূর্ণদায়িত্বে জয়-লেখক

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ০৪ জানুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 10:30 pm

ভারমুক্ত করে ছাত্রলীগের পূর্ণদায়িত্বে জয়-লেখক

ঐতিহ্যবাহী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সাংসদের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়কে কার্যকরী সভাপতি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে কার্যকরী সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন সংগঠনটির সাংগঠনিক অভিভাবক আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে শনিবার বিকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রায় সাড়ে তিন মাস পর কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণদায়িত্ব দেয়া হল আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে।

চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগে ছাত্রলীগের শীর্ষ পদ থেকে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে অপসারণ করে গত বছরের ১৪ সেপ্টেম্বর ছাত্রলীগের প্রথম সহ-সভাপতি আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি ও সংগঠনটির প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়।

Facebook Comments Box

Posted ১০:৩০ পিএম | শনিবার, ০৪ জানুয়ারি ২০২০

The Daily Sarod |