ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 2:28 pm
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহিৃরাজিউন)। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর অ্যানেস্থেসিয়া বিভাগের চেয়ারম্যান ও আইসিইউ-এর দায়িত্বরত প্রধান অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত বাপ্পিকে বিএসএমএমইউ হাসপাতালের ৩১২ নম্বর ক্যাবিনে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়।
যুব মহিলা লীগ নেতা বাপ্পি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি নবম ও দশম সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। নবম ও দশম সংসদে আওয়ামী লীগের মনোনয়নে এমপি ছিলেন ফজিলাতুন্নেসা বাপ্পি। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে। তার পিতা জেলা শহরের পশ্চিম পাইকপাড়ায় বসবাস করতেন। বাপ্পীর শ্বশুর বাড়ি নড়াইল জেলায়।
Posted ২:২৮ পিএম | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya