শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

প্রাথমিক সমাপনীতে শিক্ষার্থীদের বহিষ্কারের নিয়ম বাতিল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 10:07 pm

প্রাথমিক সমাপনীতে শিক্ষার্থীদের বহিষ্কারের নিয়ম বাতিল

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষার সমাপনীতে শিক্ষার্থীদের বহিষ্কারের নিয়ম বাতিল করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশাবলীর সংশ্লিষ্ট অনুচ্ছেদ বাতিল করে আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এ পরীক্ষা নিয়ে সরকারি নির্দেশাবলীর ১১ নম্বর অনুচ্ছেদে ‘শৃঙ্খলা লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা’ নেওয়ার কথা বলা ছিল। অনুচ্ছেদের আওতায় পরীক্ষার হলে কোনো শিক্ষার্থী একে অন্যের সঙ্গে কথা বললে, অননুমোদিত কাগজপত্র বা বস্তু সঙ্গে রাখলে, অন্যকে দেখানোর কাজে সহযোগিতা করলে, উত্তরপত্র ছাড়া অন্য কিছুতে লিখে আনলে তাকে ওই বিষয়সহ অন্য বিষয়ের পরীক্ষা থেকে বহিষ্কার অথবা পরীক্ষা বাতিল করা হতো।

এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষা চলাকালে প্রায় দুইশ’ শিক্ষার্থীকে বহিষ্কার করার পর সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে আদালত গত ২১ নভেম্বর স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শিশুদের বহিষ্কার করা কেন অবৈধ হবে না, সেই সঙ্গে এবারের পরীক্ষায় বহিষ্কার হওয়া শিশুদের ফের পরীক্ষা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে। পাশাপাশি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা নির্দেশনাবলীর ১১ নম্বর নির্দেশনা কেন অবৈধ হবে না- তাও জানতে চান আদালত।

এর ধারাবাহিকতায় গত ১৮ ডিসেম্বর হাইকোর্ট আদেশ দেন, প্রাথমিক শিক্ষা সমাপনীতে বহিষ্কৃতদের ২৮ ডিসেম্বর মধ্যে পরীক্ষা নিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে ফলপ্রকাশ করতে হবে।

এর প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন করে বহিষ্কৃত শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের তারিখ ঘোষণা করে পরীক্ষা নিচ্ছে। সমাপনী পরীক্ষার ফল আগামী ৩১ ডিসেম্বর প্রকাশিত হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

Facebook Comments Box

Posted ১০:০৭ পিএম | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |