শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

বাড়ছে ইউরোপের সেনজেন ভিসা ফি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 8:46 pm

বাড়ছে ইউরোপের সেনজেন ভিসা ফি

২০২০সালের ফেব্রুয়ারি থেকে ইউরোপীয় সেনজেন ভিসার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। সেই অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের সেনজেন ভিসার আবেদন ফি বাড়ছে। ফেব্রুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা ফি ৮০ ইউরো (প্রায় ৮ হাজার টাকা) জমা দিতে হবে। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের সেনজেন ভিসার জন্য ৬০ ইউরো ফি জমা দিতে হয়।

সেনজেন ভিসা অথরিটি জানিয়েছে, আগামী বছরের ২ ফেব্রুয়ারি থেকে সেনজেন ভিসার ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে। সে অনুযায়ী ভিসা ফি বাড়বে। এখন বাংলাদেশি নাগরিকদের ভিসা ফি ৬০ ইউরো হলেও ফেব্রুয়ারি থেকে দিতে হবে ৮০ ইউরো। এছাড়া শিশুদের জন্যও ভিসা ফি বাড়ছে। শিশুদের এখন ভিসা ফি ৩৫ ইউরো হলেও নতুন নিয়ম অনুযায়ী ৪০ ইউরো দিতে হবে।

এছাড়া বাংলাদেশি নাগরিকরা ভ্রমণে যাওয়ার ছয় মাস আগে থেকেই ভিসা আবেদন করতে পারবেন। বর্তমানে তিন মাস আগে সেনজেন ভিসার আবেদন করতে পারেন। এছাড়া সেনজেন দেশগুলোর পোর্টে যাওয়ার জন্য নাবিকরা নয় মাস আগে ভিসার জন্য আবেদন করতে পারবেন।

সেনজেন ভিসা আবেদনের ক্ষেত্রে যাদের পূর্বের ভ্রমণ ভিসার রেকর্ড রয়েছে, যাদের অর্থনৈতিক অবস্থা ভালো, যাদের ভ্রমণ উদ্দেশ্য ইতিবাচক তারা পাঁচ বছর মাল্টিপল ভিসা পেতে পারেন। এক্ষেত্রে তারা সেনজেন ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেও ভিসা আবেদন করতে পারেন।

প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের আওতায় ২৬টি দেশ সেনজেন ভিসার আওতায় রয়েছে। সেনজেন ভিসা নিয়ে যে কেউ এসব দেশ ভ্রমণে যেতে পারে।

Facebook Comments Box

Posted ৮:৪৬ পিএম | বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |