শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

সোমবার থেকে ৩৫টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 10:14 pm

সোমবার থেকে ৩৫টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

সোমবার থেকে কেজিতে ১০ টাকা কমিয়ে ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এত দিন কেজিতে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছিল।

রবিবার টিসিবির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজারে পেঁয়াজের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সরকার টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি শুরু করে। এখন পেঁয়াজের দাম অনেকটা কমে এসেছে।

বিদেশি বড় পেঁয়াজ মিলছে প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায়। এই পেঁয়াজই কিছুদিন আগে কেজিপ্রতি ১২০ টাকার বেশি ছিল। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল কেজিপ্রতি ২২০ টাকার বেশি দামে। বাজারে দাম কমায় কয়েক দিন ধরে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের সামনে ক্রেতাদের ভিড় কমে গিয়েছিল।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানান, ঢাকায় এখন ৫০টি ট্রাকে পেঁয়াজ বিক্রি করছে টিসিবির পরিবেশকেরা। আর বিভাগীয় শহরগুলোতে ৫ থেকে ১০টি করে এবং জেলা শহরে এক থেকে দুটি ট্রাকে করে টিসিবির পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।

পেঁয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত টিসিবি পেঁয়াজ বিক্রি চালিয়ে যাবে বলে জানান তিনি।

Facebook Comments Box

Posted ১০:১৩ পিএম | রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |