শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

আ’লীগের নেতৃত্বে আবারও শেখ হাসিনা-ওয়াদুল কাদের

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 8:35 pm

আ’লীগের নেতৃত্বে আবারও শেখ হাসিনা-ওয়াদুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে ৯ম বারের মতো সভাপতি হলেন শেখ হাসিনা ও ২য় বারের সাধারণ সম্পাদক হয়েছেন ওবায়দুল কাদের ।

শনিবার দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশন চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন, মশিউর রহমান ও সাইদুর রহমান খান তাদের নাম ঘোষণা করেন।

নতুন নেতা নির্বাচনের সময় সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর মতিন খসরু সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। এই প্রস্তাব সমর্থন করেন সভাপতিমণ্ডলীর সদস্য পিযুয কান্তি রায়। পরে সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়।

সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন জাহাঙ্গীর কবির নানক। এই প্রস্তাব সমর্থন করেন আবদুর রহমান। দুই জনই বিদায়ী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক।

শেখ হাসিনা ১৯৮১ সাল থেকে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি পদে আছেন। ৩৮ বছর ধরে তিনি এই দায়িত্ব পালন করছেন। ওবায়দুল কাদের ২০১৬ সাল থেকে দলের সাধারণ সম্পাদক পদে আছেন।

একই সঙ্গে তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন।

এর আগে শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছিলেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Facebook Comments Box

Posted ৩:০৭ পিএম | শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |