শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

‘রাজাকারের তালিকা তৈরিতে ৬০ পয়সাও খরচ হয়নি’

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 10:04 pm

‘রাজাকারের তালিকা তৈরিতে ৬০ পয়সাও খরচ হয়নি’

সম্প্রতি প্রকাশ করে স্থগিত হওয়া রাজাকারের তালিকা তৈরিতে ৬০ কোটি তো নয়ই; ৬০ পয়সাও খরচ হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। পুনরায় যাচাই-বাছাই করে সময় নিয়ে রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। সকালে একটি বেসরকারি টেলিভিশনকে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, আমি শুনেছি কেউ কেউ বলেছে তালিকা তৈরিতে ৬০ কোটি টাকা খরচ হয়েছে, ৬০ পয়সাও খরচ হয়নি, আমি যদি প্রমাণ পাই যারা এই কথা বলেছে, হয় তারা নিঃশর্ত ক্ষমা চাইবে নয় তাদের বিরুদ্ধে মানহানি মামলা করবো।

পদ্যতাগের বিষয়ে মন্ত্রী বলেন, কেউ পদত্যাগ চাইতেই পারে। আর সেটা আমার সরকার বিবেচনা করবে। পদত্যাগ করা উচিত কিনা সেটা আপনারা সময়মতো জানবেন।

এদিকে সদ্য প্রকাশিত রাজাকারের তালিকা স্থগিত করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। যাচাই-বাছাই করে ২৬ মার্চ নতুন তালিকা দেওয়া হবে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

সূত্রঃ যমুনা টিভি

Facebook Comments Box

Posted ১:৪১ পিএম | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |