শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

জগন্নাথ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যাকালীন কোর্স বন্ধ ঘোষণা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 8:42 pm

জগন্নাথ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যাকালীন কোর্স বন্ধ ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সব সন্ধ্যাকালীন কোর্স বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওয়াহেদুজ্জামান এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।  তবে ইতোমধ্যে যেসব সান্ধ্যকালীন কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হয়েছেন তাদের কোর্স সম্পন্ন করা যাবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব সান্ধ্যকালীন প্রোগ্রামে নতুনভাবে শিক্ষার্থী ভর্তি না করার অনুরোধ করা হয়েছে। তবে সান্ধ্যকালীন প্রোগ্রামে যেসব শিক্ষার্থীকে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে তাদের কোর্স সম্পন্ন করার ক্ষেত্রে কোনো বিধি-নিষেধ থাকবে না।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

বুধবার দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে চিঠিতে সান্ধ্যকালীন কোর্স বন্ধসহ ১৩ দফা নির্দেশনা পাঠায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর আগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বক্তৃতায় সান্ধ্যকালীন কোর্স বন্ধের পক্ষে অবস্থান জানিয়ে বলেছিলেন, এর মধ্য দিয়ে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

অপরদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সব সান্ধ্যকালীন কোর্স বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ইতোমধ্যে যেসব সান্ধ্যকালীন কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হয়েছেন তাদের কোর্স সম্পন্ন করা যাবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাঁচটি বিভাগে সান্ধ্য কোর্স চালু রয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৪২ পিএম | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |