শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা ৪জানুয়ারি থেকে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 8:07 pm

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা ৪জানুয়ারি থেকে

আগামী ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ৪ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পরীক্ষার হল, আসন বিন্যাস এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী যথাসময়ে জানানো হবে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২ জনসহ সাধারণ ক্যাডারে ৪৬৫ জন এবং অন্যান্য ক্যাডার মিলিয়ে মোট ১ হাজার ৯০৩ জনকে নিয়োগ দেয়ার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে।

এরপর ২০১৯ সালের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। ২৫ জুলাই প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়, এতে ২০ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

Facebook Comments Box

Posted ৮:০৭ পিএম | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |