শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

‘পুলিশের বিরুদ্ধে মাদকের অভিযোগ প্রমাণ হলে কোনো ছাড় নয়’

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 1:02 am

‘পুলিশের বিরুদ্ধে মাদকের অভিযোগ প্রমাণ হলে কোনো ছাড় নয়’

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী বলেছেন, মাদকের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছি।

মাদকের সঙ্গে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তিনি যে-ই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে মাদকের অভিযোগ প্রমাণিত হলে কোনো ছাড় দেওয়া হবে না।

রোববার পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে দিনব্যাপী পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সে অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব বলেন তিনি।

এসয় পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, দেশের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) কাজ তদারকির নির্দেশ দিয়ে তিনি বলেন, থানাকে জনগণের আস্থায় আনার লক্ষ্যে আমরা কাজ করছি। থানায় আসা জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তাদের সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে হবে।

পুলিশের কাজে জনগণকে সম্পৃক্ত করতে হবে। পুলিশ সম্পর্কে জনগণের মাঝে ইতিবাচক ধারণা তৈরিতে সবাইকে সচেষ্ট থাকতে হবে। ওসিদের কাজ মনিটরিং করতে হবে। কোনো ঘটনা ঘটলে উর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে যেতে হবে। পদোন্নতিপ্রাপ্ত এসপি পদমর্যাদার কর্মকর্তারা থানাগুলোতে আসা-যাওয়া করতে হবে।

আইজিপি বলেন, বর্তমানে দেশে জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গিবাদ প্রতিরোধে পুলিশের বিশেষায়িত ইউনিটসহ অন্যান্য ইউনিটকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জঙ্গিদের কার্যক্রম এবং তাদের অবস্থান সম্পর্কে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে হবে।

সভায় পুলিশ সদর দপ্তরের ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ওয়াই এম বেলালুর রহমান তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর ২০১৯) সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করেন।

সভায় অপহরণ, খুন, ডাকাতি, ছিনতাই, এসিড নিক্ষেপ, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মাদকদ্রব্য, চোরাচালান দ্রব্য, অস্ত্র ও বিষ্ফোরক উদ্ধার, সড়ক দুর্ঘটনা, গাড়ি চুরি, রাজনৈতিক সহিংসতা, অপমৃত্যু, পুলিশ আক্রান্ত মামলা, পরোয়ানা তামিলসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করা হয়।

সভায় সব রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলার পুলিশ সুপাররা অংশ নেন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন পুলিশ একাডেমি সারদার প্রিন্সিপ্যাল মোহাম্মদ নাজিবুর রহমান, র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজিপি (এএন্ডও) মইনুর রহমান চৌধুরী, এন্টি টেররিজম ইউনিটের প্রধান মোহাম্মদ আবুল কাশেম, রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মহসিন হোসেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজি আবদুস সালাম, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, সিআইডির অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, টিএন্ডআইএম’র অতিরিক্ত আইজি ইকবাল বাহার, এপিবিএন’র অতিরিক্ত আইজিপি মোশারফ হোসেন, অতিরিক্ত আইজিপি (এফএন্ডডি) শাহাব উদ্দীন কোরেশী, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) বিশ্বাস আফজাল হোসেন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান প্রমুখ।

সভায় এন্টি টেররিজম ইউনিটের নতুন ওয়েবসাইট ও এ্যাপস উদ্বোধন এবং বাংলাদেশ পুলিশ একাডেমির জার্নালের মোড়ক উন্মোচন করা হয়।

Facebook Comments Box

Posted ১২:৩১ এএম | সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |