শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

বেশি দামে পেঁয়াজ বিক্রি করে সম্পদ করলে ব্যবস্থা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ০৮ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 8:41 pm

বেশি দামে পেঁয়াজ বিক্রি করে সম্পদ করলে ব্যবস্থা

অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রয় করে অবৈধ সম্পদের মালিক হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

রোববার রাজধানীতে দুদকের প্রধান কার্যালয়ে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক) আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ কখনো র‍্যাব, কখনো সাংবাদিক তিনি! অবশেষে ধরা  

ইকবাল মাহমুদ বলেন, ‘কেউ বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে তা দেখা দুদকের এখতিয়ার নয়। এটা দেখবে শুল্ক গোয়েন্দা বিভাগ। তবে তাদের কাছ থেকে যদি কোনো তথ্য পাওয়া যায় যে কেউ বেশি দামে পেঁয়াজ বিক্রি করে অবৈধ সম্পদের মালিক হচ্ছেন তাহলে আমরা ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, ‘নিয়ন্ত্রণহীন পেঁয়াজের বাজারের প্রকৃত রহস্য উদঘাটনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর আমদানিকারকদের জিজ্ঞাসাবাদ করেছে। আমরা শুধু সেটা পর্যবেক্ষণ করছি।’

উল্লেখ্য, দাম কম ও সহজ পরিবহনের কারণে প্রতিবেশী দেশ ভারত থেকে প্রয়োজনীয় পেঁয়াজ আমদানি করে থাকে বাংলাদেশ। তবে এ বছর ভারতের মহারাষ্ট্র ও অন্য এলাকায় বন্যার কারণে পেঁয়াজের ফলন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে বেশ কিছুদিন আগে রফতানির ক্ষেত্রে ভারত প্রতি মেট্রিক টন পেঁয়াজের মিনিমাম এক্সপোর্ট প্রাইস (এমইপি) নির্ধারণ করে দেয়। গত ২৯ সেপ্টেম্বর থেকে ভারত কর্তৃপক্ষ পেঁয়াজ রফতানিই বন্ধ ঘোষণা করে। এই অবস্থায় বাজারে সংকট তৈরি হলে বিকল্প হিসেবে মিয়ানমার থেকে এলসি এবং বর্ডার ট্রেডের মাধ্যমে প্রয়োজনীয় পেঁয়াজ আমদানি শুরু করে বাংলাদেশ। পাশাপাশি মিশর ও তুরস্ক থেকেও এলসির মাধ্যমে পেঁয়াজ আমদানি শুরু করা হয়। সম্প্রতি মিয়ানমারও পেঁয়াজের মূল্য বাড়িয়ে দিয়েছে। ফলে বাংলাদেশের বাজারেও এর প্রভাব পড়েছে।

Facebook Comments Box

Posted ৮:৪১ পিএম | রবিবার, ০৮ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |