ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
সোমবার, ০২ ডিসেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 10:07 pm
পানীয় হিসেবে চায়ের কোনো তুলনা হয় না। চা মানেই ভালোবাসা, চা মানেই নানা অনুভূতি। আড্ডার ফাঁকে ফাঁকে চা, যেটি ছাড়া বাঙালির চলেই না। চা না থাকলে ঘরোয়া যে কোনো আয়োজন যেন অসম্পূর্ণ থেকে যায়।
ব্যস্ততার মাঝে এক কাপ চা-এতেই চাঙা শরীর।
বিশেষ করে মশলাদার চা পানে আমরা অভ্যস্ত। একেক অঞ্চলে এর স্বাদেও আছে ভিন্নতা। তবে অতিরিক্ত চা পানের মধ্যে আছে বিপদও। স্বাস্থ্যের জন্য নানা অসুবিধাও তৈরি করে অতিরিক্ত চা পান। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে সেটি উঠে এসেছে।
অনেকেই বলে থাকেন, চা খেলে ঘুম আসে না। বিষয়টি একেবারেই মিথ্যা নয় কিন্তু। অতিরিক্ত চা পান ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।
বিশেষ করে যারা সাইলেন্ট স্লিপ বা নিঃশব্দ ঘুমে অভ্যস্ত, তাদের উচিত অতিরিক্ত চা পান এড়িয়ে চলা। কারণ চায়ে যা ক্যাফেইন আছে, তা আপনার ঘুমের জন্য মস্তিষ্কের হরমোনের প্যাটার্নকে প্রভাবিত করে।
অতিরিক্ত চা পান আপনার হজমে সমস্যা সৃষ্টি করতে পারে। মূলত চায়ের ক্যাফেইনের কারণে এমনটা ঘটে। এ ছাড়া আপনার খাবারের পুষ্টির শোষণক্রিয়াকে বাধাগ্রস্ত করে। যেমন, চায়ে ট্যানিন নামে একটি উপাদান আছে যা আমাদের খাবার থেকে আয়রন শোষণকে বাধা দেয়। এই জন্য খাবারের সময় নয় বরং দুই প্রধান খাবারের মাঝখানে চা পান করা উচিত।
মানসিক চাপ উপশম করতে বা আমাদের ব্যস্ত জীবন থেকে একটু বিরতি নিতে আমরা চা পান করি। অনেক সময় এর মাত্রা বেড়ে যায় অনেক। কিন্তু এতে মানসিক চাপ না কমে আরও বেড়ে যায়। কারণ অত্যধিক ক্যাফেইন গ্রহণ মানসিক অস্থিরতা আরও বাড়িয়ে দেয়। ফলে চায়ের পরিমাণ কমিয়ে দেয়া। তবে এর জন্য স্বাভাবিক চায়ের তুলনায় গ্রিনটি বেশ উপকারী।
Posted ১০:০৭ পিএম | সোমবার, ০২ ডিসেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya