শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

বিপিএলের জমকালো উদ্বোধনীতে মঞ্চে মাতাবেন সালমান-ক্যাটরিনা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ০১ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 11:31 pm

বিপিএলের জমকালো উদ্বোধনীতে মঞ্চে মাতাবেন সালমান-ক্যাটরিনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সপ্তম আসর আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ এই বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ ডিসেম্বর এই উদ্বোধনী অনুষ্ঠানটি বেশ জমকালো করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ বড় পরিকল্পনা হাতে নিয়েছে। এবার বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে আসবেন জনপ্রিয় বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ।

রোববার (০১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল  গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল। তিনি বলেন, ‘আমরা মুম্বাইয়ের দুই বলিউড  সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফকে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য নিশ্চিত করেছি। তারা স্টেজ পারফর্ম করবেন। বাংলাদেশ থেকে শিল্পী হিসেবে মমতাজ থাকবেন। গানের জন্য আরো থাকছেন এই মুহুর্তে বিশ্ব সঙ্গীতের দুই সাড়া জাগানো শিল্পী। তবে তারা এখনো নিশ্চিত হয়নি। তাই এখন নাম বলবো না। আশা করছি আজ-কালের মধ্যেই তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবো।’

উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের সর্বোচ্চ মূল (ভিআইপি) ধরা হয়েছে ১০ হাজার টাকা। এছাড়া ৫ হাজার ও ১ হাজার টাকা মূল্যের টিকিটও থাকবে।

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের ব্যপ্তিকাল হবে ৬ ঘণ্টা। ০৮ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে অুনষ্ঠান শুরু হবে বিকেল ০৪ টায় আর শেষ হবে রাত ১০টায়। গেট খুলে দেওয়া হবে দুপুর ৩টায় আর বন্ধ করে দেওয়া হবে সাড়ে ৫টায়।

Facebook Comments Box

Posted ১১:৩১ পিএম | রবিবার, ০১ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |