শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

অব্যবহৃত একাউন্ট বাতিলের সিদ্ধান্ত থেকে ফিরলো টুইটার

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 7:13 pm

অব্যবহৃত একাউন্ট বাতিলের সিদ্ধান্ত থেকে ফিরলো টুইটার

অবশেষে ব্যবহারকারীদের তীব্র আপত্তির মুখে ৬ মাস কিংবা তার বেশি দিনের অচল অ্যাকাউন্ট ডিলিটের পরিকল্পনা থেকে পিছু হটেছে টুইটার। পুরোনো অব্যবহৃত অ্যাকাউন্ট ডিলিট করার ঘোষণা দেওয়ার একদিনের মাথায় এমন সিদ্ধান্ত নিল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার।

‘নিয়ন্ত্রণের উদ্বেগ’ থেকে প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছিল বলে জানানো হয়েছে।

কর্মকর্তারা বলছেন, যে অ্যাকাউন্টের ব্যবহারকারী মারা গেছেন তাদের স্মরণ করার জন্য কোনো ফিচার চালু না করে কোনো আইডি ডিলিট করা হবে না।

বুধবার প্রতিষ্ঠান বলেছিল, মারা যাওয়া ব্যক্তির অ্যাকাউন্ট ১১ ডিসেম্বরের ভেতর অন্য কেউ ব্যবহারের ব্যবস্থা না করতে পারলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে।

অ্যাকাউন্ট ডিলিট করার জন্য টুইটার সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছিল। আমেরিকার পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে শুরুতে এটি করার কথা ছিল।

ধারাবাহিক পোস্টের মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, ‘কনফিউশন সৃষ্টির জন্য আমরা ক্ষমা চাচ্ছি। পোস্টের মাধ্যমে পরবর্তী আপডেট জানানো হবে। ’

Facebook Comments Box

Posted ৭:১৩ পিএম | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯

The Daily Sarod |