শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

৯৯৯’এ সেবা বেড়েছে, সহযোগিতা পেয়েছে ৫৮ লাখ মানুষ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 7:31 pm

৯৯৯’এ সেবা বেড়েছে, সহযোগিতা পেয়েছে ৫৮ লাখ মানুষ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ৯৯৯ এ প্রতিটি ডেস্ক সার্বক্ষণিক ব্যস্ত থাকেন। সেখানে কর্মরতরা কলের সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করে থাকেন। এরই মধ্যে আমরা ৯৯৯ নম্বরের মাধ্যমে কয়েক কোটি কল রিসিভ করেছি। এর মধ্যে ৫৮ লাখ মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছি।

বৃহষ্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ ফতুল্লার পঞ্চবটীতে কমিউনিটি ব্যাংক পঞ্চবটি শাখার উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য প্রদান করেন

তিনি আরো বলেন, জনগণকে নিয়ে দেশের সোশাল ক্রাইম দূর করতে আমরা জরুরি সেবা নম্বর ৯৯৯ খুলেছি। এটি চালু হওয়ার পর দুই বছরের মধ্যে আমরা পুলিশি, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সেবা দিতে পারছি। এর মধ্যে অনেকগুলো অপরাধ হওয়ার আগেই আমরা তা উদ্‌ঘাটন করতে পেরেছি। জনসেবায় নানা কর্মকাণ্ডে আমাদের ১ শ’টি ডেস্ক রয়েছে। যেটি আমরা ৫ শ সেন্টারে উন্নীত করতে চেষ্টা করছি।

তিনি বলেন, প্রতিদিনই দেশের আনাচে-কানাচে উন্নয়নের জোয়ার বইছে। এ জন্য আমরা আপনাদের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে চাই আমাদের সেবা।

বছরখানেকের মধ্যে দেশের সব জেলায় প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে যাবে আমাদের সেবা। আপনাদের জানমালের নিরাপত্তার জন্য আমাদের ওপর নির্ভর করেন। আপনাদের সম্পদ আমানতের নিরাপত্তা দেওয়াও আমাদের দায়িত্ব। যদি এই দায়িত্ব আমাদের দিয়ে আপনারা এ ব্যাংকের মাধ্যমে আসেন তাহলে আপনাদের আমানতের নিরাপত্তা দেব। আপনার আমানত আমাদের কাছে সুরক্ষিত থাকবে সে ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন।

আইজিপি বলেন, আমাদের কল্যাণ ট্রাস্টের প্রতিবছর যেসব লভ্যাংশ আসে। সেখান থেকে আমাদের লক্ষাধিক পুলিশ সদস্যর পরিবারের কাছে তা বুঝিয়ে দেওয়া হয়। এখানে একজন কনস্টেবলের যত পরিমাণ টাকার শেয়ার রয়েছে, আইজিপিরও তত পরিমাণ শেয়ার রয়েছে। এটি একটি অন্যরকম দৃষ্টান্ত।

পুলিশের মহাপরিদর্শক বলেন, আমরা যেভাবে জঙ্গিবাদ রুখে দিয়েছি ঠিক তেমনি মাদকের বিরুদ্ধেও আমরা লড়াইয়ে নেমেছি। একজন মাদকসেবী শুধু তার পরিবার, সমাজের জন্য বোঝা নয় দেশের জন্যও বোঝা। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিচ্ছেন সেখানেই আমরা কাজ করছি। এটি নিয়ে সামনে আরো বেশি কঠোর হব আমরা। এর মধ্যে যারা মাদকসেবী হয়ে গেছেন তাদের পুনর্বাসনের জন্য চেষ্টা করছি আমরা।

আইজিপি বলেন, পুলিশের সদস্যরা দেশের জন্য যেসব ভূমিকা রাখছেন তার জন্য দেশবাসী আজ বাংলাদেশ পুলিশকে নিয়ে গর্বিত। বাংলাদেশ পুলিশকে নিয়ে এ কমিউনিটি ব্যাংক। বাংলাদেশ পুলিশ জনগণের পুলিশ এবং এ ব্যাংকটিও জনগণের ও আপনার। মাত্র দুই মাস আগে এ ব্যাংকের উদ্বোধন করা হয়েছিল। এ দুই মাসে আমরা ছয়টি শাখার অনুমোদন পেয়েছি ও উদ্বোধন করেছি। প্রতিটি উদ্বোধনেই এত মানুষ ব্যবসায়ীরা ছিলেন, যা এর আগে কখনো দেখা যায়নি। এ ব্যাংকটি আপনাদের ব্যাংক আর আমরা আপনাদের জন্য।

Facebook Comments Box

Posted ৬:৪৪ পিএম | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯

The Daily Sarod |