ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 10:50 pm
এমন এক সূর্যগ্রহণ দেখবে বিশ্বে আগামী ২৬ ডিসেম্বর, শেষবার মানুষ এ সূর্যগ্রহণ দেখেছিল ১৭২ বছর আগে। এ গ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে আগুনের বলয়। এটি ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত।
সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে বলে পৃথিবী দিনের বেলায় রাতের মতো অন্ধকারে ঢেকে যায়, এ ঘটনা সূর্যগ্রহণ নামে পরিচিত। ২৬ ডিসেম্বরের সূর্যগ্রহণটি হবে এ বছরের তৃতীয় সূর্যগ্রহণ।
মহাকাশ বিজ্ঞানীরা জানান, আড়াই ঘণ্টা ধরে চলবে এই মহাজাগতিক দৃশ্য। সূর্যকে ৯০ শতাংশের বেশি ঢেকে ফেলবে চাঁদ। শুধু চারপাশে উজ্জ্বল অগ্নিবলয় দৃশ্যমান হবে। যা খালি চোখেই অবলোকন করতে পারবেন পৃথিবীবাসী।
ভারতসহ ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, পূর্ব আফ্রিকার দেশগুলো থেকে সূর্যগ্রহণ দেখা যাবে। তবে সবচেয়ে ভালো দেখা যাকে সংযুক্ত আরব আমিরাত থেকে।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি ও ২ জুলাই বছরের অন্য দু’টি সূর্যগ্রহণ হয়েছিল।
Posted ১০:৫০ পিএম | সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya