শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

দুই সন্তানসহ এমপি বুবলীর আত্মহত্যার হুমকি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২৫ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 10:30 pm

দুই সন্তানসহ এমপি বুবলীর আত্মহত্যার হুমকি

নিজ গর্ভের দুই সন্তানসহ আত্মহত্যার হুমকি দিয়েছেন পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিয়ে দল থেকে বহিষ্কার হওয়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী।

বুবলী নরসিংদীর প্রয়াত মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেনের স্ত্রী৷

ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে তিনি এ হুমকি দেন। যদিও কিছুক্ষণ পর সেই স্ট্যাটাস সরিয়ে নেয়া হয়েছে।

বুবলীর স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হল–

‘প্রিয় সাংবাদিক ভাইগণ,

‘আমার জানা মতে আমি ব্যক্তিগতভাবে কারো সঙ্গেই কোনোদিন খারাপ আচরণ বা সামাজিকতার যে আন্তরিকতা সেটা কমতি রাখিনি কোনোদিন। যখন নরসিংদী ছিলাম মেয়র লোকমান হোসেনের সহধর্মিনী হিসেবে আপনারা ওনার মারা যাওয়ার পর আমার অকালে বিধবা হওয়া, লড়াই, সংগ্রামী জীবন ছেলে মেয়ে ছোট তাদের নিয়ে একা লড়াই দেখে আফসোস সান্ত্বনা সবই দিতেন।

সবাই হায় আফসোস করতো কিন্তু ধারে ভারে কেউ ছিল না আমার। যুদ্ধজয় কি জিনিস জানতাম না তবে ছুটতে হবে উপায় নাই। বাজার করা থেকে শুরু করে ছেলে মেয়ে নিয়ে কতটা লড়েছি এখনও তারা ছোট নাই বা বললাম, কেন যেন এখন সব চাইলেই লিখতে পারি না। কারণ একটা সংকোচের জায়গাতে অবস্থান করছি।

আমি সংসদ সদস্য হবার পর আলহামদুলিল্লাহ স্যালারি দিয়ে ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াই, যাবতীয় নিজ খরচ বহন করি। সামান্য সঞ্চয় করছি এখান থেকেই, যাতে করে ৫ বছর পর এটা আমাদের কাজে লাগে।

আপনাদের অনেক লেখা আমার চোখে পড়ে যারা আফসোস করতেন, আজ তারা টেনেহিঁচড়ে সংসদ থেকে নামাতে মরিয়া হয়ে লিখছেন।

ব্যক্তিগত জীবনে চাওয়া পাওয়ার হিসেব রাখিনি। নরসিংদীবাসীকে ভালোবেসেছি। কিছু অপশক্তি পেছনে লেগেছে, কতকিছু ঘটনা দেশে ঘটে, এত লেখালেখি কেউ করে না। আপনারা এটা নিয়ে এমনভাবে লিখছেন যেন আমার জন্য ৫০ জীবন শেষ হয়ে গেছে। লুটপাট হয়েছে, সর্বনাশ হয়েছে অনেকের।

আমার যদি কিছু হয়ৃ দুই বাচ্চা নিয়ে সুইসাইড করি খুশি হবেন তো আপনারা? ঠিক আছে আপনাদের খুশিই আমার খুশি। ভালো থাকুক আমার সাংবাদিক ভাইরা, আল্লাহ ভালো রাখুক আপনাদের।

আমার এ জীবনে পাওয়ার চাইতে মনের দুঃখে মরেছি অনেকবার, বারবার মরার চাইতে একবারে মরে গেলেই ভালো মনে করি।

আমার সোনামনিদের নিয়ে ভালো আছি ভালো থাকবো ইনশাআল্লাহ। তাদের ছায়া আমি, দোয়া করবেন সবাই।’

Facebook Comments Box

Posted ১০:৩০ পিএম | সোমবার, ২৫ নভেম্বর ২০১৯

The Daily Sarod |