শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

স্বর্ণের দাম আবারও বাড়লো

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৩ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 9:53 pm

স্বর্ণের দাম আবারও বাড়লো

দেশে আবারও বাড়লো স্বর্ণের দাম। আর্ন্তজাতিক বাজারে দাম বাড়ায় দেড় মাসের ব্যবধানে দেশের বাজারেও ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছে।

শনিবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানায় বাজুস।এর আগে গত ১১ সেপ্টেম্বর স্বর্ণের দাম বেড়েছিল।

তবে সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম অপরিবর্তিত রয়েছে। এ মানের প্রতি ভরি স্বর্ণের দাম বিক্রি হচ্ছে ২৯ হাজার ১৬০ টাকা।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫৮ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা শনিবার পর্যন্ত ৫৬ হাজার ৮৬২ টাকা দামে বিক্রি হচ্ছে।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫৫ হাজার ৬৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। যা বর্তমানে ৫৪ হাজার ৫২৯ টাকা দামে বিক্রি হচ্ছে। একইভ‍াবে ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫০ হাজার ৬৮০ টাকা ধরা হয়েছে। যা শনিবার পর্যন্ত ৪৯ হাজার ৫১৩ টাকা দামে প্রতি ভরি বিক্রি হচ্ছে।

Facebook Comments Box

Posted ৯:৫৩ পিএম | শনিবার, ২৩ নভেম্বর ২০১৯

The Daily Sarod |