জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শনিবারের পরীক্ষা স্থগিত

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ০৯ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 12:33 am

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শনিবারের পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় বুলবুল-এর কারণে শনিবারের (৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান তথ্য কর্মকর্তা ফয়জুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় বুলবুল-এর জন্য শনিবারের অনুষ্ঠিতব্য অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা, এলএলবি শেষ বর্ষের পরীক্ষাসহ বেশকিছু প্রফেশনাল কোর্সের পরীক্ষা হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কায় এসব পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে স্থগিত হওয়া পরীক্ষা কবে আয়োজন করা হবে সে বিষয়ে নিশ্চিত করে কোন তথ্য জানানো হয়নি। আগামী দুইদিনের মধ্যে স্থগিত পরীক্ষাগুলো কবে আয়োজন করা হবে তা জানানো হবে বলে জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ কর্মকর্তা।

সূত্র-জাগো নিউজ

Facebook Comments Box

Posted ১২:৩২ এএম | শনিবার, ০৯ নভেম্বর ২০১৯

The Daily Sarod |