শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে শীতের যে সবজি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ০৬ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 10:00 pm

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে শীতের যে সবজি

এখন ১২ মাস হাইব্রিডের সবজি পাওয়া গেলেও শীতের সবজি মটরশুঁটি সহজে বেশি পাওয়া যায় হাতের কাছে। আপনি জানেন কী? এই মটরশুঁটিতে রয়েছে অনেক ঔষধি গুণ। মটরশুঁটি নিয়ন্ত্রণে রাখতে পারে আপনার শরীরে রক্তশর্করার মাত্রা।

টাইপ-২ ডায়াবেটিস শরীরের রক্তে চিনির প্রক্রিয়াকে প্রভাবিত করে। এই অবস্থায় রোগীর শরীর ইনস্যুলিন হরমোন তৈরি করে না বা এটি ইনস্যুলিনের প্রভাবকে প্রতিরোধ করে। ফলে শরীরে রক্তের শর্করা নিয়ন্ত্রণে অক্ষম হয়ে যায়।

টাইপ-২ডায়াবেটিসের কিছু লক্ষণ হলো অত্যধিক তেষ্টা পাওয়া, বারে বারে প্রস্রাব পাওয়া, ক্ষুধা, ক্লান্তি ও ঝাপসা দৃষ্টি দেখা।

টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া অত্যন্ত জরুরি, যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

সবুজ মটরশুঁটি ডায়াবেটিস আক্রান্তদের জন্য উপকারী। মটরশুঁটি শীতকালীন সবজি হলেও সারা বছর ধরেই পাওয়া যায়।

ডায়াবেটিসের জন্য সবুজ মটরশুঁটির উপকারিতা-

আসুন জেনে নিই টাইপ-২ডায়াবেটিস রোগীদের জন্য সবুজ মটরশুঁটির উপকারিতা-

ক্যালোরি কমঃ
মার্কিন যুক্তরাষ্ট্র কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, সবুজ মটরশুঁটির ১০০ গ্রাম অংশে কেবল ৮০ ক্যালোরি রয়েছে। ডায়াবেটিসের জন্য নিম্ন ক্যালোরি খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বেশি তাতে। ডায়াবেটিসের ওজন বৃদ্ধি রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তোলে।

পটাশিয়াম সমৃদ্ধঃ
পটাশিয়ামের অভাব হলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। সবুজ মটরশুঁটির ১০০ গ্রামে ২৪৪ মিলিগ্রাম পটাশিয়াম, যা ডায়াবেটিসের জন্য ভালো।

প্রোটিন সমৃদ্ধঃ
ইউএসডিএ তথ্য অনুযায়ী, সবুজ মটরশুঁটির ১০০ গ্রাম অংশে ৫ গ্রাম প্রোটিন থাকে। প্রোটিন এমন একটি পুষ্টি, যা বারে বারে খিদে পাওয়া প্রতিরোধ করতে পারে।

ফাইবার সমৃদ্ধঃ
সবুজ মটরশুঁটির ১০০ গ্রাম অংশে ১৪ গ্রামের কার্বোহাইড্রেট রয়েছে, যার মধ্যে রয়েছে ৫ গ্রাম ফাইবার। ফাইবার সম্ভবত ডায়াবেটিসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টি। এই পুষ্টি রক্ত শর্করার মাত্রা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

Facebook Comments Box

Posted ১০:০০ পিএম | বুধবার, ০৬ নভেম্বর ২০১৯

The Daily Sarod |