শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

অবৈধভাবে ভারতীয় পণ্য পাচারকালে ১৩জন আটক, দুইটি মাইক্রোবাস জব্দ

কসবা প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ০৭ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 9:24 pm

অবৈধভাবে ভারতীয় পণ্য পাচারকালে ১৩জন আটক, দুইটি মাইক্রোবাস জব্দ

ব্রা‏‏হ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট থেকে আইন অমান্য করে অবৈধ ভাবে লাখ লাখ টাকার ভারতীয় পণ্য পাচার করছেন একটি অসাধু ব্যবসায়ী চক্র। এতে করে সীমান্ত হাটের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।

গত রােববার বিকেলে পুলিশ অবৈধ ভাবে পাচার করে আনা মালামালসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছেন।

এ সময় পণ্য বহনকারী দুইটি মাইক্রাবাসও জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয় থানায় বিশেষ ক্ষমতা আইন মামলা করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফেনীর ছাগলনাইয়া থানার বাঁশপাড়া গ্রামের বাচ্চু মিয়া (৪০), পিরােজপুরের স্বরুপকাঠি থানার পার্টিকেল বাড়ি গ্রামের শামিম মিয়া (৪২), নারায়ণগঞ্জের সদরের নদীপাড়া এলাকার মাে. সেলিম রানা (৩০), চট্টগ্রামের সাতকানিয়ার সামনরপাড়া এলাকার মাসুদ রানা (২০), সাতপাড়া গ্রামের মাে. রাসেল মিয়া (২৮), সানারকানিয়া গ্রামের আরিফ (২৪), চাদঁপুরের কচুয়া থানার সাহারপাড় গ্রামের আবু বক্কর (৩৪), ঢাকার সাভার থানার জয়নাবাড়ী এলাকার মােশাররফ হােসন (৩৫), আসলাম মিয়া (৩৫), জহিরুল ইসলাম (২৮), মানিকগঞ্জের সিংগাইড় থানার সুদখিড়া গ্রামের আরিফুল ইসলাম (২০), নােয়াখালীর সুধারামপুর থানার কদমতলা এলাকার মােহন (২৮), নােয়াখালীর সেনবাগ থানার ছাতারপাইয়া তানবির আলম (৩৪)।

গ্রেপ্তারকৃতদের সােমবার ব্রা‏‏হ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমানে প্রশাসধনী সামগ্রী, সাবান, শ্যাম্পু, বিভিন্ন জাতের তেল, পাউডার, চাপাতা, চকলেট, গুড়ো দুধ, বিস্কুট ও মেহেদী জব্দ করে পুলিশ। যার আনুমানিক মূল্য ২ লক্ষাধিক টাকা।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মােহাম্মদ লােকমান হাপসন বলেন, অবৈধ ভাবে মালামাল পাচারের সময় দুইটি মাইক্রােবাস ও প্রশাধনী সামগ্রীসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বিশেষ আইন থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানাে হয়েছে।

সীমান্ত হাট পরিচালনা পর্ষদর সদস্য কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম বলেন, সীমান্ত হাট প্রতি রােববার এক হাজার পাস বিতরণ করা হয়। এ ছাড়াও ৫ কিলােমিটারের মধ্য বাসিন্দাদের বাৎসরিক কার্ডধারীরা এ হাটে যেতে পারেন।

Facebook Comments Box

Posted ৮:৫৫ পিএম | সোমবার, ০৭ অক্টোবর ২০১৯

The Daily Sarod |