বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 3:45 pm

বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম
বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি বৃদ্ধি এবং শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭ জরুরি মজুদ থেকে বাজারজাত করার সিদ্ধান্ত নেওয়ায় তেলের দর কিছুটা কমেছে।
আজ সোমবার (৫ অক্টোবর) বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৬৬ সেন্ট বা ০ দশমিক ৬৫ শতাংশ কমে ১০১ দশমিক ৫৯ ডলারে নেমে এসেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেল প্রতি ৯৫ সেন্ট বা ১ দশমিক ০৩ শতাংশ কমে ৯০ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে।
ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধের প্রভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোর ক্ষতির আশঙ্কা সত্ত্বেও বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় তেলের দামে এই দরপতন দেখা গেছে।
Facebook Comments Box

Posted ৩:৪৫ পিএম | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

The Daily Sarod |