শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

শেখ হাসিনাকে পেয়ে আবেগ আপ্লুত প্রিয়াঙ্কা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ০৬ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 8:31 pm

শেখ হাসিনাকে পেয়ে আবেগ আপ্লুত প্রিয়াঙ্কা

ভারতে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটির জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ও রাজিব গান্ধীর কন্যা প্রিয়াঙ্কা গান্ধী।

শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর টুইট বার্তায় প্রিয়াঙ্কা বলেন, শেখ হাসিনার শক্তি ও লড়াই আমার জন্য এক মহান অনুপ্রেরণা।

রোববার নয়াদিল্লির হোটেল তাজমহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলিঙ্গন করেন প্রিয়াঙ্কা।

তার সেই আবেগঘন ছবি নিজের টুইটারে পোস্ট করে প্রিয়াঙ্কা বলেন, শেখ হাসিনার সঙ্গে দেখা ও আলিঙ্গনের জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম। ব্যক্তিগত শোক কাটিয়ে নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে যেভাবে তিনি আজকের ব্যক্তিত্ব হয়ে উঠেছেন, তা আমাকে অনেক আগেই উদ্বুদ্ধ করেছিল। তার সেই শক্তি আমার কাছে সারা জীবনের আদর্শ হয়ে থাকবে।

দিল্লিতে এ দিন সোনিয়া গান্ধী ও আনন্দ শর্মাসহ কংগ্রেস নেতাদের সঙ্গে আধা ঘণ্টার বৈঠকে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

Facebook Comments Box

Posted ৮:২৪ পিএম | রবিবার, ০৬ অক্টোবর ২০১৯

The Daily Sarod |