শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

বেল্ট দিয়ে চর্বি কমাতে গিয়ে ডেকে আনছেন বিপদ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ০৬ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 8:20 pm

বেল্ট দিয়ে চর্বি কমাতে গিয়ে ডেকে আনছেন বিপদ

অতিরিক্ত ওজন শরীরের জন্য মোটেও ভালো নয়।এর কারণে শরীরের বিভিন্ন ধরনের রোগ হতে পারে।

পেটের অতিরিক্ত চর্বি কমাতে অনেকে বেল্ট ব্যবহার করেন। বেল্ট ব্যবহার করে পেটের অতিরিক্ত চর্বি ঝরাতে চান। তবে তা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।

তবে বেল্ট পরলে কি আসলেই পেটের অতিরিক্ত চর্বি কমে। চিকিৎসকদের মতে, এর পার্শ্বপ্রতিক্রিয়া এতটাই বেশি যে শরীরের পক্ষে তা মোটেই ভালো নয়!

আসুন জেনে নিই বেল্ট পরে চর্বি ঝরালে হতে পারে যেসব বিপদ-

১. অধিকাংশ বাজার চলতি বেল্টে শরীরের ওই নির্দিষ্ট (বেল্ট বাঁধা অংশে) অংশের তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বেড়ে যায়। ফলে ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে।

২. বেল্ট পরে দীর্ঘক্ষণ থাকার ফলে শরীর থেকে অতিরিক্ত পরিমাণে ঘাম বেরিয়ে যাওয়ায় ডিহাইড্রেশন হতে পারে। নিয়মিত ডিহাইড্রেশন হলে হজমের গুরুতর সমস্যা দেখা দিতে পারে।

৩. দীর্ঘক্ষণ বেল্ট পরে থাকলে স্বাভাবিক রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয়। বেড়ে যেতে পারে রক্তচাপও। ফলে হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং হার্টঅ্যাটাকের ঝুঁকি বাড়ে।

৪. চিকিৎসকদের মতে, ২০-২৫ মিনিটের বেশি পেটে এই বেল্ট বেঁধে রাখলে পরবর্তীকালে পুরুষদের মধ্যে বন্ধ্যত্বের ঝুঁকি বাড়ে।

৫. জাপানের ‘সেন্ট মারিয়ানা ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরে মেদ ঝরাতে বেল্টের ব্যবহার টেস্টিক্যুলার ও প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দিতে পারে।

তাই পেটের অতিরিক্ত চর্বি ঝরাতে পুষ্টিবিদের পরামর্শ মেনে ডায়েট আর নিয়মিত শরীরচর্চার মাধ্যমে ওজন কমান।

Facebook Comments Box

Posted ৮:২০ পিএম | রবিবার, ০৬ অক্টোবর ২০১৯

The Daily Sarod |