শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

সর্দি-কাশি দূর করুন ঘরোয়া উপায়ে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ০৪ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 10:18 pm

সর্দি-কাশি দূর করুন ঘরোয়া উপায়ে

কখনো রৌদ্র কখনো বৃষ্টি। চলছে আবহাওয়ার লুকোচুরি খেলা। এমন সময় অনেকেরই সর্দি-কাশির সমস্যা দেখা দেয়। এ সময় মাথা ব্যথা, বুক ব্যথা, বুকে কফ জমে যাওয়া, কাশি, শ্বাসকষ্ট যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার। যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে এ সময় তারা পড়েন সবচেয়ে বেশি বিপদে। যদিও অনেকেই ছোট সমস্যা মনে করে উপেক্ষা করেন। কিন্তু এটা ঠিক নয়। আবার অনেকেই ঝামেলা এড়াতে ওষুধও সেবন করে থাকেন। তবে চাইলে ঘরোয়া উপায়েও এসব সমস্যার সমাধান করতে পারেন।

জেনে নিন সর্দি-কাশি দূর করার কিছু ঘরোয়া উপায়-

আদা চাঃ
আদা চা সর্দি-কাশির জন্য অনেক উপকারী। সর্দি-কাশি দূর করতে আদা চায়ের জুড়ি মেলা ভার।
আদা কুচি করে কেটে গরম পানি বা গরম চায়ে ঢেলে দিন। এরপর তা পান করুন। এতে সর্দি-কাশির সমস্যা একেবারেই দূর হবে। সঙ্গে চলে যাবে গলা ব্যাথাও।

তুলসী পাতার চাঃ
এক কাপের একটু বেশি পানিতে কয়েকটা তুলসী পাতা ও আদা কুচি ফেলে ফোটাতে থাকুন। পানি ফুটে অর্ধেক হয়ে এলে তাতে চা পাতা দিয়ে নামিয়ে রাখুন। এবার এই চা দিনে অন্তত দুই থেকে তিন বার পান করুন। দেখবেন সহজেই কমে যাবে সর্দি-কাশি।

দুধ ও হলুদঃ
দুধ যে কোনো বয়সের জন্যই সমান উপকারী। এক গ্লাস গরম দুধের মধ্যে এক চা-চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে পান করুন। হলুদে অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যা সহজেই সংক্রমণ রোধ করে। ফলে সর্দি-কাশির কষ্ট থেকেও রেহাই পাওয়া সম্ভব হয়।

লেবু ও মধুঃ
লেবু ও মধুর মিশ্রণটিও আদা চায়ের মতোই উপকারী। এক গ্লাস গরম পানিতে দুই চা-চামচ মধু ও এক চা-চামচ লেবুর রস মিশিয়ে পান করলে সর্দি-কাশি দূর হবে।

Facebook Comments Box

Posted ১০:১৮ পিএম | শুক্রবার, ০৪ অক্টোবর ২০১৯

The Daily Sarod |