শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

ষষ্ঠীর আনুষ্ঠানিকতায় আজ শুরু হচ্ছে দুর্গোৎসব

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ০৪ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 12:38 am

ষষ্ঠীর আনুষ্ঠানিকতায় আজ শুরু হচ্ছে দুর্গোৎসব

শুক্রবার ষষ্ঠীপূজার মাধ্যমে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসব। চারদিকে এখন সাজ সাজ রব। রঙিন আলোকসজ্জায় সাজানো হয়েছে মণ্ডপগুলো। বৃহস্পতিবার সারা দেশের পূজামণ্ডপগুলোতে দেবী দুর্গার বোধন হয়েছে।

ষষ্ঠীর আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল শনিবার হবে মহাসপ্তমী পূজা। এরপর রবিবার মহাষ্টমী ও কুমারী পূজা। সোমবার মহানবমী ও মঙ্গলবার বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

দুর্গোৎসব উপলক্ষে পূজার্চনা, পুষ্পাঞ্জলি, আরতি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ নানা আয়োজন থাকছে মণ্ডপগুলোতে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, এবার রাজধানীসহ সারা দেশে ৩১ হাজারের বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। মণ্ডপগুলোতে পুলিশ, র‌্যাব, আনসার সদস্যদের পাশাপাশি পূজা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক দল নিরাপত্তার বিষয়টি দেখভাল করবেন।

দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বী সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দেওয়া পৃথক বাণীতে তারা এই শুভেচ্ছা জানান।

Facebook Comments Box

Posted ১২:৩৬ এএম | শুক্রবার, ০৪ অক্টোবর ২০১৯

The Daily Sarod |