শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

কমলো পেঁয়াজ আমদানিতে ব্যাংক সুদের হার

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ০২ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 8:39 pm

কমলো পেঁয়াজ আমদানিতে ব্যাংক সুদের হার

দাম নিয়ন্ত্র ও সরবরাহ নিশ্চিত করতে পেঁয়াজ আমদানির অর্থায়নে সর্বোচ্চ সুদহার ৯ শতাংশ বেধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ১৫ থেকে ১৬ শতাংশ সুদে ঋণ নিতে হতো পেঁয়াজ আমাদানিকারকদের।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ পেঁয়াজ আমদানি অর্থায়নে সুদহার সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়, সাম্প্রতিককালে আন্তর্জাতিক বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও পেঁয়াজের মূল্যে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। ফলে বাজারে ভোক্তা পর্যায়ে পেঁয়াজের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।

এ প্রেক্ষাপটে, নিত্যপ্রয়োজনীয় পণ্য হিসেবে স্থানীয় বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে পেঁয়াজ আমদানি অর্থায়নের সুদহার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করা হলো।

এছাড়া, পেঁয়াজ আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার জন্য আপনাদেরকে পরামর্শ দেয়া যাচ্ছে। এই নির্দেশনা ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

সূত্র- পরিবর্তন ডটকম

Facebook Comments Box

Posted ৮:২৬ পিএম | বুধবার, ০২ অক্টোবর ২০১৯

The Daily Sarod |