শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

বাংলাদেশে রেনিটিডিন ঔষধ নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 8:31 pm

বাংলাদেশে রেনিটিডিন ঔষধ নিষিদ্ধ

বাংলাদেশের বাজারে গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিনের কাঁচামাল আমদানি, উৎপাদন ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ওষুধ প্রশাসন অধিদফতর।

রোববার রাজধানীর মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদফতরের সভাকক্ষে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নেতাদের সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়।

ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মানুষের স্বাস্থ্যসেবার কথা ভেবে ওষুধ শিল্প সমিতির নেতাদের সাথে আলোচনা করে দেশের বাজারে রেনিটিডিন ওষুধের কাঁচামাল আমদানি, উৎপাদন ও বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি রেনিটিডিন ট্যাবলেটে ক্যান্সারের উপাদানের উপস্থিতি রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এবং ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থা। এই ওষুধ সম্পর্কে সতর্কবার্তাও জারি করে সংস্থা দুটি। এরপরই এ নিয়ে বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়।

দুই সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্রে স্যান্ডোজের তৈরি রেনিটিডিন ক্যাপসুলের মধ্যে ‘এন-নিট্রোসডিমিথাইলামাইন (এনডিএমএ)’ নামে পরিবেশ দূষণজনিত উপাদানের উচ্চমাত্রার উপস্থিতি নিশ্চিত হয়েছে। এরপর কোম্পানিটি তাদের এই ওষুধ বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে।

এফডিএ ও ইউরোপীয় ইউনিয়নের সংস্থার সতর্কবার্তা জারির পর, বাজারে রেনিটিডিন সরবরাহ বন্ধ ও বাজারে থাকা ওষুধ তুলে নেয়ার ঘোষণা দেয় কানাডা, যুক্তরাষ্ট্র ও ভারতের বেশ কয়েকটি কোম্পানি।

সূত্র-পরিবর্তন ডটকম

Facebook Comments Box

Posted ৮:৩১ পিএম | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯

The Daily Sarod |