শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 8:27 pm

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

রোববার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ।

দেশের ৬৩ জেলার বিদ্যালয়ে নিয়োগের জন্য এতে ৫৫ হাজার ২৯৫ জন উত্তীর্ণ হয়েছেন বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানিয়েছেন।
তিনি জানান, লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।

গত ২৪ ও ৩১ মে এবং ২১ ও ২৮ জুন লিখিত পরীক্ষায় ১৭ লাখ ৭৩ হাজার ৯১৭ জন অংশগ্রহণ করেছিলেন।

রবীন্দ্রনাথ রায় আরো জানান, উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র ও প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রসহ ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে।

Facebook Comments Box

Posted ৮:২৪ পিএম | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯

The Daily Sarod |