শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

বিএনপির কাজ ষড়যন্ত্র-হত্যা, আ’লীগের কাজ উন্নয়ন-আইনমন্ত্রী

কসবা প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯   সর্বশেষ আপডেট : 9:50 pm

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারের হত্যা করেছিল জিয়াউর রহমানরা। রক্তে রঞ্জিত জিয়াউর রহমানের হাত। বিএনপি প্রতিষ্ঠা করার পরে ক্যু’র নাটক করে সেনাবাহিনী ও বিমানবাহিনীর পাঁচ-ছয় হাজার সৈন্যকে হত্যা করেছিল জিয়াউর রহমান।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় যোগদানে আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এসময় মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ নেতাদের নয়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত রক্তে রঞ্জিত। খালেদা জিয়া মুজাহিদ-নিজামীকে নিয়ে মন্ত্রীসভা করেছিল। ১৯৭১ সালে নিজামী-মুজাহিদ নৃশংস হত্যাকান্ড ঘটিয়েছিল। আগুন সন্ত্রাস করে মানুষকে হত্যা করেছিল খালেদা জিয়া। ফখরুল সাহেব (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) যে বলেন রক্তে রঞ্জিত আওয়ামী লীগের হাত- ওনি ওনার হাতটা একটু দেখে নেন ওনার হাতে কত রক্ত লেগে আছে। তারপর ওনি অন্যের দোষ দিয়েন।

এরপর মন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন।

এসময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান রাসেদুল কাউসার ভূইয়া জীবন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক এম এ জি হাক্কানী, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।

Facebook Comments Box

Posted ৯:৩০ পিএম | শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯

The Daily Sarod |