শিরোনাম

১৪ বছর পর আইয়ুব বাচ্চু’র গান

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৪ অগাস্ট ২০১৯   সর্বশেষ আপডেট : 8:32 pm

১৪ বছর পর আইয়ুব বাচ্চু’র গান

প্রয়াত ব্যান্ডতারকা কিংবদন্তী আইয়ুব বাচ্চু জন্মদিন ছিলো ১৬ আগস্ট। তার মৃত্যুর পর প্রথম জন্মদিনের বিকালে ‘ভাবসূত্র’- নামে একটি গান ১৪ বছর পর প্রকাশ করলো প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক।

একটি অ্যালবামে প্রকাশের জন্য ২০০৫ সালে গানটি রেকর্ড করা হয়েছিলো। কিন্তু, এতোদিন তা প্রকাশ করা হয়নি বলে জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

মারজুক রাসেলের লেখা ‘ভাবসূত্র’-গানটির সুর-সংগীতায়োজন করেছিলেন আইয়ুব বাচ্চু। গানটির মাস্টারিং করেছেন আনিসুজ্জামান আনিস।

প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের কর্ণধার সুলতান মাহমুদ বাবুল  বলেন, “অনেক বছর আগে ‘ভাবসূত্র’ গানটি করা হয়েছিলো। কয়েকদিন আগে গানটির গীতিকার আমাকে বিষয়টি মনে করিয়ে দেন।”

“তারপর, অনেক কষ্ট করে গানটি বের করেছি,” উল্লেখ করে তিনি আরো জানান, “এর একটি লিরিক্যাল ভিডিও করা হয়েছে।”

সূত্র-দ্য ডেইলি স্টার

 

Facebook Comments Box

Posted ৮:৩২ পিএম | শনিবার, ২৪ অগাস্ট ২০১৯

The Daily Sarod |