স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ২৪ অগাস্ট ২০১৯
সর্বশেষ আপডেট : 7:07 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২৮২ বোতল ফেন্সিডিল, ৭ কেজি গাঁজা এবং মাদক বিক্রির ১৬ হাজার টাকা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। শনিবার সকালে উপজেলার খিরনাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন খিরানাল গ্রামের দুলাল মিয়া- (৩৫) এবং একই গ্রামের সুমন মিয়া- (২৬)।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে র্যাব সদস্যরা তাদেরকে আটক করে। পরে তাদের কাছ থেকে ২৮২ বোতল ফেন্সিডিল, ৭ কেজি গাঁজা এবং মাদক বিক্রির ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে।
Posted ৭:০৭ পিএম | শনিবার, ২৪ অগাস্ট ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya