স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৪ অগাস্ট ২০১৯
সর্বশেষ আপডেট : 8:30 pm
আনন্দঘর পরিবেশের মধ্যে ১৯৮৪ সালের এসএসসি ব্যাচের মিলন মেলা অনুষ্টিত হয়ে গেলো।‘এগিয়ে চলি শান্তির পথে,বন্ধুত্ব অটুট থাকুক সারা জীবন’ এই শ্লোগান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর কমিউনিটি সেন্টারে অনু্িষ্টত এই মিলন মেলায় দেশ-বিদেশের নানা প্রান্তে কর্মরত কর্মকর্তা,কর্মচারী,ব্যবসায়ী সাংবাদিকসহ নানা পেশার বন্ধরা এক সাথে মিলিত হয়ে আবেগে আপ্লোত হয়ে পড়ে।একই সাথে লেখা পড়া করা প্রায় ৩৫ বছর পর মুখোমুখী হয়ে আনন্দে ভেসে যায় সবাই।
বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য সচিব মো:মোশারফ হোসেন,আহবায়ক কমিটির সদস্য ডা:ফকরুল আলম আশেক।সমাপনি বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মো:ইফতেশামুল কামাল।অনুষ্টানে সবাই নিজেদের পরিচয় দিয়ে বক্তব্য রাখেন। ৮৪ ব্যাচের শতাধিক বন্ধু পুরো অনুষ্টানেই আনন্দে মেতে উঠেন।
দুপুরের খাবারের পর অনু্িষ্টত হয় র্যাফেল ড্র ।আগামীতে পুরো পরিবার নিয়ে মিলন মেলার পরিকল্পনার কথা জানিয়ে অনুষ্টান শেষ করেন আহবায়ক ইঞ্জিনিয়ার মো:ইফতেশামুল কামাল।
Posted ৮:২১ পিএম | বুধবার, ১৪ অগাস্ট ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya