শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

খাদ্যে ক্যান্সারবিরোধী অণুজীব শনাক্ত করছে মোবাইল অ্যাপ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ১২ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 11:43 am

খাদ্যে ক্যান্সারবিরোধী অণুজীব শনাক্ত করছে মোবাইল অ্যাপ

বিভিন্ন ধরনের খাদ্যে ক্যান্সারবিরোধী অণুজীব শনাক্ত করে দিচ্ছে একটি মোবাইল ফোন অ্যাপ। মোবাইল ফোন ব্যবহারকারীরা ঘুমিয়ে থাকার সময় অর্থাৎ ফোনটি যখন অলস পড়ে থাকে, তখনই এ অ্যাপ কাজ করে। ড্রিমল্যাব নামের এ অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত ৮৩ হাজারেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে। ইম্পেরিয়াল কলেজ লন্ডন ও ভোডাফোন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অ্যাপটি তৈরি করা হয়েছে। এসংক্রান্ত গবেষণার ফল প্রকাশিত হয়েছে নেচার পত্রিকায়।

অ্যাপটি একটি অ্যালগরিদম ব্যবহার করে প্রতিদিন আট হাজারেরও বেশি খাদ্যকণা পরীক্ষা-নিরীক্ষা করে থাকে। এর ওপর ভিত্তি করে তৈরি হয় বিশদ তথ্যসংবলিত ডাটা বেইস। মূলত এর মাধ্যমে সেই অণুজীবগুলোকে খোঁজা হয়, যেগুলো বিভিন্ন ল্যাব পরীক্ষায় ক্যান্সার দমনে সফল বলে প্রমাণিত হয়েছে। আঙুর, ধনেপাতা ও বাঁধাকপিতে এ ক্যান্সারবিরোধী অণুজীবের সংখ্যা বেশি পাওয়া যায়। এ ছাড়া গাজর, আখরোট ও কমলার মধ্যেও এ ধরনের অণুজীব রয়েছে।

গবেষণায় দেখা যায়, বর্তমানে প্রচলিত অ্যান্টি-ডায়াবেটিক ও অ্যান্টি-মাইক্রোবায়াল ওষুধ ক্যান্সার নির্মূল থেরাপিতে ভূমিকা পালন করতে পারে।

ইম্পেরিয়াল কলেজ, লন্ডনের অস্ত্রোপচার ও ক্যান্সার বিভাগের প্রধান গবেষক ড. কিরিল ভেসেলকভ বলেন, ‘এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। পরবর্তী ধাপে এআই প্রযুক্তি ব্যবহার করে দেখা হবে যে বিভিন্ন ওষুধের সমন্বয় ও খাদ্যভিত্তিক অণুজীবগুলো মানুষের ওপর কেমন প্রভাব ফেলে।’

ক্যান্সার রিসার্চ ইউকের স্বাস্থ্য তথ্য কর্মকর্তা উইলিন উ বলেছেন, ‘এ গবেষণার মাধ্যমে আমরা হয়তো নতুন ক্যান্সার থেরাপি খুঁজে বের করতে বা এর পথ পেতে সক্ষম হব; মূলত যে থেরাপি আমাদের খাদ্য ও পানীয়তে প্রাকৃতিকভাবে আছে।’

উইলিন উ আরো বলেন, ‘ক্যান্সার ঝুঁকি হ্রাস করার ক্ষেত্রে কোনো একটি বিশেষ ধরনের খাদ্য খাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার সামগ্রিক খাদ্যাভ্যাস। এটি প্রমাণিত যে আপনি আঁশযুক্ত খাবার বিশেষ করে ফল ও সবজি বেশি খেলে ক্যান্সারের ঝুঁকি কমাতে পারবেন। সেই সঙ্গে প্রক্রিয়াজাত মাংস, লাল মাংস এবং উচ্চ ক্যালরিযুক্ত খাবার ও পানীয় খাওয়ার হার কমিয়ে আনাটাও জরুরি।’

Facebook Comments Box

Posted ১১:৪৩ এএম | শুক্রবার, ১২ জুলাই ২০১৯

The Daily Sarod |