স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৫ জুলাই ২০১৯
সর্বশেষ আপডেট : 3:35 pm
পাবনার ঈশ্বরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেন বহরে বোমা হামলায় আদালতের দেয়া রায়কে ফরমায়েশি বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের করা অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদের নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ২২ বছর পর এ মামলার রায় হয়েছে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচারিক আদালত রায় দিয়েছেন। এখানে ফরমায়েশি রায়ের প্রশ্ন ওঠে কী করে সেটা আমি বুঝি না।
তিনি বলেন, বিএনপির আমলে আইনের শাসন ছিল না। সেই আমল বদলে গেছে কিন্তু তাদের (বিএনপি) চিন্তাধারা বদলায়নি বলেই এসব আজে-বাজে কথা বলেন।
খালেদা জিয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, খালোদা জিয়াকে তার অসুস্থ্যতা যতটুকু আছে তারথেকেও যেন বেশি সেবা করা যায় সেজন্যই তাকে হাসপাতালে রাখা হয়েছে।
পরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান এর সভাপতিত্বে প্রায় ৪ কোটি ১০ লাখ টাকা ব্যায়ে নির্মিত উপজেলা পরিষদের নতুন ভবনের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন আইনমন্ত্রী।
Posted ৩:৩৫ পিএম | শুক্রবার, ০৫ জুলাই ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya