শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে ব্রাজিল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ২৩ জুন ২০১৯   সর্বশেষ আপডেট : 3:01 pm

কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে ব্রাজিল

গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে যেন পুরোটাই ঢেলে দিলো ব্রাজিল। পেরুকে উড়িয়ে দিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে উঠেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সাও পাওলোয় স্থানীয় সময় বিকেলে অনুষ্ঠিত ম্যাচটিতে পেরুকে ৫-০ গোলে হারিয়েছে ব্রাজিল। প্রথমার্ধে দলকে তিনটি গোল এনে দেন কাসেমিরো, রবের্তো ফিরমিনো ও এভেরতন। দ্বিতীয়ার্ধে দানি আলভেস ও উইলিয়ান জালের দেখা পেলে বড় জয় নিশ্চিত হয় সেলেসাওদের।

ম্যাচের শুরুতেই আক্রমণে যাওয়া ব্রাজিলের গোল পেতে খুব বেশি সময় লাগেনি। মার্কিনিয়োসের কর্নারে সতীর্থদের হেডে গোল পোস্টের খুব কাছে বল পান কামেসিরো। সেখান থেকে হেডে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

সাত মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। এবার জালের দেখা পান ফিরমিনো। ডি-বক্সের মাঝামাঝিতে বল পেয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন লিভারপুলের এই ফরোয়ার্ড।

প্রথমার্ধে দলকে শেষ গোলটি এনে দেন এভেরতন সোয়ারেস। ফিলিপে কৌতিনিয়োর পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে লম্বা শটে টুর্নামেন্টে দ্বিতীয় গোলটি করেন গ্রেমিওর এই ফরোয়ার্ড।

বিরতির পরও আক্রমণের ধার ধরে রাখে ব্রাজিল। ৫৩তম মিনিটে দলকে চতুর্থ গোলটি এনে দেন অধিনায়ক দানি আলভেস। রবের্তো ফিরমিনোর রক্ষণচেরা পাস ধরে গোলটি করেন এই রাইট-ব্যাক।

ম্যাচের নির্ধারিত শেষ মিনিটে পেরুর কফিনে শেষ পেরেক ঠুকেন উইলিয়ান। এভেরতনের কর্নারে ডি-বক্সের বাইরে বল পান এই উইঙ্গার। সেখান থেকে জোরালো শটে জালে বল জড়ান এই চেলসি তারকা।

এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রতিযোগিতাটির শেষ আট নিশ্চিত করলো ব্রাজিল। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ‘এ’ গ্রুপের শীর্ষের দল আটবারের চ্যাম্পিয়নরা। ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে ভেনেজুয়েলা।

Facebook Comments Box

Posted ৩:০১ পিএম | রবিবার, ২৩ জুন ২০১৯

The Daily Sarod |