ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
সোমবার, ০৩ জুন ২০১৯
সর্বশেষ আপডেট : 8:45 pm
মধ্যযুগের একটি দাবার গুটি পাওয়া গেছে এডিনবার্গের এক পরিবারের কাছে। ড্রয়ারের মধ্যে অযত্নেই পড়েছিল ২০০ বছর আগের এই নিদর্শনটি।
বিবিসি জানায়, ১৮৩১ সালে স্কটল্যান্ডের লুইস আইল্যান্ডে মধ্যযুগের দাবার গুটির সেট পাওয়া যায়। সেখানে পাঁচটি গুটি ছিল না, যা এখনো রহস্য হয়ে আছে।
তবে এডিনবার্গের এই দাবার গুটিটি লুইস দ্বীপের সেই গুটিগুলোর অংশ কিনা, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এটি প্রত্নতাত্ত্বিক মূল্য ১০ লাখ ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৮৫ কোটি টাকা।
জানা গেছে, এডিনবার্গের ওই পরিবারের দাদা ছিলেন দুষ্প্রাপ্য জিনিসপত্রের ডিলার। ১৯৬৪ সালে মাত্র ৫ ডলার দিয়ে এই দাবার গুটি কিনেছিলেন তিনি। হয়েছিল।
সামুদ্রিক প্রাণী সিন্ধুঘোটকের অমূল্য দাঁত দিয়ে বানানো এই দাবার গুটিটি মৃত্যুর আগে পরিবারকে দিয়ে যান তিনি।
Posted ৮:৪৫ পিএম | সোমবার, ০৩ জুন ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya