শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

কসবা সীমান্তে রোহিঙ্গা পুশইনের চেষ্টা, অবশেষে ফিরিয়ে নিল ভারত (ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯   সর্বশেষ আপডেট : 8:14 pm

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুরের ধ্বজনগরে ভারত-বাংলাদেশ সীমান্তের শূণ্য রেখা থেকে ১০জন রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়ে গেল ভভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোর থেকে তারা সীমান্তের ২০৩২ নং পিলারের কাছাকাছি শুন্যরেখায় অবস্থান করছিল। দুপুরে কোম্পানী কমান্ডর লেভেলে ফ্ল্যাগ মিটিংয়ের পর রোহিঙ্গাদের নিয়ে যায় বিএসএফ।

স্থানীয় বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাতে সীমান্তের তারকাটার ফটক খোলে বিএসএফ খুলে দিলে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক গিয়ে তাদের শুন্য রেখায় আটকে দেয়। তাদের মধ্যে ২জন পুরুষ,২জন মহিলা ও ৬জন শিশু ছিল।

৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ইকবাল হোসেন বলেন, কোম্পানী কমান্ডার পর্যায়ে ফ্ল্যাগ মিটিংয়ের পর রোহিঙ্গারা বলেছে তারা ভারত থেকে এসেছে। ২০১২ সাল থেকে তারা ভারতে থাকছে। পরে বিএসএফ তাদের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে রোহিঙ্গাদের কাঁটা তারের গেইট দিয়ে ভারতে নিয়ে যায়।

Facebook Comments Box

Posted ৮:১৪ পিএম | বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯

The Daily Sarod |