শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

মুক্তিযোদ্ধাদের ‘ভুয়া’ বলে সম্বোধন করা যাবে না: হাইকোর্ট

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ১৪ মে ২০১৯   সর্বশেষ আপডেট : 8:54 pm

মুক্তিযোদ্ধাদের ‘ভুয়া’ বলে সম্বোধন করা যাবে না: হাইকোর্ট

মুক্তিযোদ্ধাদের ‘ভুয়া’ বলে সম্বোধন না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সংক্রান্ত রিটের শুনানিতে এই নির্দেশ দেন।

হাইকোর্ট বলেছেন, ‘মুক্তিযোদ্ধা সনদ ভুয়া হতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধারা কখনো ভুয়া হতে পারে না। তাই প্রকৃত মুক্তিযোদ্ধাদের অসম্মান করে ভুয়া মুক্তিযোদ্ধা শব্দের ব্যবহার করা যাবে না। সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমে কেউ জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভুয়া বলে সম্বোধন করলে তাদের তলব করা হবে।’

এ সময় রাষ্ট্রপক্ষে আদালতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

হাইকোর্টের নির্দেশের বরাত দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারী-কর্মকর্তা হোক বা গণমাধ্যমের কোনো কর্মী হোক বা প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়া হোক, সংশ্নিষ্ট কেউ যেন মুক্তিযোদ্ধাদের সম্বোধনে ভুয়া শব্দটি ব্যবহার না করেন। যদি এর ব্যত্যয় ঘটে এবং জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের অসন্মান করা হয়, তাহলে প্রয়োজনে সংশ্নিষ্ট ব্যক্তিকে হাইকোর্টে তলব করতে পারেন।’

ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার আরও বলেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগের মূল্যায়নে আজ আমার স্বাধীন বাংলাদেশ পেয়েছি। মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২-এর ৭(ঝ) উল্লেখ করে আদালত বলেছেন, কোনো ব্যক্তি জালিয়াতির মাধ্যমে যদি ভুয়া সনদ নিয়ে মুক্তিযোদ্ধা দাবি করে, তাহলে সেটা সেই ব্যক্তির দোষ।

তিনি বলেন, প্রয়োজনে সে ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার এ ভুলের কারণে সামগ্রিকভাবে মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করে ভুয়া মুক্তিযোদ্ধা শব্দ ব্যবহার করা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি অসম্মান প্রদর্শন বৈ আর কিছু নয়। এ কারণে সামগ্রিকভাবে জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধাদের কোনোভাবে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে সম্বোধন করা যাবে না

Facebook Comments Box

Posted ৮:৫৩ পিএম | মঙ্গলবার, ১৪ মে ২০১৯

The Daily Sarod |