শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন চিহ্নিত করার নির্দেশ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ০৮ এপ্রিল ২০১৯   সর্বশেষ আপডেট : 10:10 pm

ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন চিহ্নিত করার নির্দেশ

ছাদের পলেস্তরা ধসে এক ছাত্রী নিহতের পর সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরেজমিন পরিদর্শন করে অতি ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনগুলো চিহ্নিত করার নির্দেশ দিয়েছে সরকার।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়ে সোমবার (০৮ এপ্রিল) আদেশ জারি করেছে।

ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতের জন্য প্রয়োজনে উপজেলা প্রকৌশলী, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতা নেওয়া যেতে পারে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

গত ৬ এপ্রিল বরগুনার তালতলীতে ছোটবগি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের পলেস্তারা ধসে পড়ে তৃতীয় শ্রেণির ছাত্রী মানসুরা নিহত ও পাঁচজন আহত হয়। এ ঘটনায় মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:১০ পিএম | সোমবার, ০৮ এপ্রিল ২০১৯

The Daily Sarod |