শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

কাগজে আছে, বাস্তবে মোবাইল ইন্টারনেটে ফোরজি’র গতি নেই

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ০৩ এপ্রিল ২০১৯   সর্বশেষ আপডেট : 9:03 pm

কাগজে আছে, বাস্তবে মোবাইল ইন্টারনেটে ফোরজি’র গতি নেই

কোনো মোবাইল অপারেটরই চতুর্থ প্রজন্মের (ফোরজি) ইন্টারনেট সেবার সঠিক গতি সরবাহ নিশ্চিত করতে পারছে না। রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে জরিপ চালিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এ তথ্য জানিয়েছে।

বুধবার বিটিআরসি এ জরিপের ফলাফল প্রকাশ করেছে। এর আগে ঢাকায় বিটিআরসি পরিচালিত জরিপে ফোরজিতে নির্ধারিত হারে গতি পাওয়া যায়নি।

অবশ্য অপারেটরগুলো বলে আসছে, বর্তমান অবকাঠামোয় এর চেয়ে বেশি গতি দেওয়া কঠিন।

বিটিআরসি গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এ জরিপ চালিয়েছে। জরিপে ৭০০ থেকে ২ হাজার নমুনা ব্যবহার করেছে তারা।

জরিপে বলা হয়, কোনো বিভাগে কোনো অপারেটরের গতি ৭ এমবিপিএস বা তার বেশি নয়। যদিও নীতিমালা অনুযায়ী, গতি ৭ এমবিপিসের বেশি হওয়ার কথা।

সেবার মানের দিক দিয়ে সবচেয়ে খারাপ অবস্থা সরকারি অপারেটর টেলিটকের।

জরিপ অনুযায়ী, এ চার বিভাগে গ্রামীণফোনের ফোরজি সেবার ডাউনলোড গতি সর্বনিম্ন খুলনায়, ৪ দশমিক ৬৩ এমবিপিএস। বেশি রংপুরে, ৬ দশমিক ৮৮ এমবিপিএস। রাজশাহী বিভাগে গ্রামীণফোনের ফোরজির গতি ৬ দশমিক ৬৯ ও বরিশালে ৫ দশমিক ১ এমবিপিএস।

কল সংযোগের ক্ষেত্রে গ্রামীণফোনে নির্ধারিত ৭ সেকেন্ডের বেশি সময় লাগে খুলনা ও বরিশালে। বাকি সব ক্ষেত্রে গ্রামীণফোন নির্ধারিত মাত্রার চেয়ে ভালো মানের সেবা দিচ্ছে।

সূত্র: দেশরূপান্তর

Facebook Comments Box

Posted ৯:০৩ পিএম | বুধবার, ০৩ এপ্রিল ২০১৯

The Daily Sarod |