ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
সর্বশেষ আপডেট : 7:31 pm
৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩ মে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৪০তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী।
পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট ও রংপুর কেন্দ্রে এক সাথে অনুষ্ঠিত হবে। দুই ঘণ্টাব্যাপী এই পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত।
২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে।
এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।
Posted ৭:৩১ পিএম | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya