শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

সার্জারির পর ভাল আছেন ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ২২ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 9:13 pm

সার্জারির পর ভাল আছেন ওবায়দুল কাদের

বাইপাস সার্জারির পর ভাল আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরে চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও নিওরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসার রিজভী মেডিকেল বোর্ডকে উদ্ধৃত করে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বাইপাস সার্জারির পর ওবায়দুল কাদের ভাল আছেন। তিনি এখন শঙ্কামুক্ত। উনার আইওবিপি মেশিন খুলে দেয়া হয়েছে এবং বাকি সব প্যারামিটার ভাল কাজ করছে।’

আগামী ৩/৪ দিন পর ওবায়দুল কাদেরকে কেবিনে শিফট করা হবে বলেও জানান ডা. রিজভী।

এ সময় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের লবিতে অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন, ওবায়দুল কাদেরের স্ত্রী বেগম ইসরাতুন্নেসা কাদের, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জা, আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্না, নাইমুজ্জামান মুক্তা, ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির সভাপতি মো. শাহাবুদ্দীন প্রমুখ।

গত ৩ মার্চ ভোরে হৃদরোগে আক্রান্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্রুত তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

এরপরের দিন ৪ মার্চ ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি এসে তাকে দ্রুত সিঙ্গাপুর নেয়ার পরামর্শ দেন। ওইদিনই এয়ার অ্যাম্বুলেন্সে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রথমে তাকে আইসিইউতে রাখা হয়।

শারীরিক অবস্থার উন্নতি হলে সম্প্রতি ওবায়দুল কাদেরকে কেবিনে নেয়া হয়। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ডা. কোহ সিয়াম সুন ফিলিপের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড ওবায়দুল কাদেরের চিকিৎসা দিচ্ছে।

সেখানে গত বুধবার কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করা হয়।

সূত্র: পরিবর্তন ডটকম

Facebook Comments Box

Posted ৯:০৬ পিএম | শুক্রবার, ২২ মার্চ ২০১৯

The Daily Sarod |