শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

দেশে প্রচারিত বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দিলেই লাইসেন্স বাতিল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 5:36 pm

দেশে প্রচারিত বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দিলেই লাইসেন্স বাতিল

বাংলাদেশে প্রচারিত বিদেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করলে ডিস্ট্রিবিউশন লাইসেন্স বাতিল হবে বলে নির্দেশনা জারি করেছে তথ্য মন্ত্রণালয়।

বুধবার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রণালয় থেকে এই নির্দেশনাপত্র বাংলাদেশ প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টে (পিআইডি) দিয়েছে।

নির্দেশনায় বলা হয়, বাংলাদেশে ডাউনলিংকপূর্বক সম্প্রচারিত সকল বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার অবিলম্বে বন্ধ করার নির্দেশ প্রদান করা হলো। কেবল নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ এর ধারা ১৯ এর ১৩ নং উপধারায় বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

কিন্তু, বাংলাদেশে ডাউনলিংক করে সম্প্রচারিত কিছু কিছু বিদেশি চ্যানেল বিজ্ঞাপন প্রচার করছে, যা উক্ত আইন পরিপন্থী।

বিদেশি টিভি চ্যানেল ডাউনলিংক পূর্বক সম্প্রচারের জন্য প্রদত্ত অনুমতিপত্রে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ যথাযথভাবে শর্ত আরোপ করতে বলা হয়েছে নির্দেশনাপত্রে।

তাই বিদেশি কোনো টিভি চ্যানেলে বিজ্ঞপন প্রচার করলে উক্ত আইনের ১১ ধারা মোতাবেক ডিস্ট্রিবিউশন লাইসেন্স বাতিল বা স্থগিতকরার যেতেতু বিধান রয়েছে। সেই মোতাবেক শাস্তির বিধান কার্যকর করা হবে।

সূত্র: পরিবর্তন ডটকম

Facebook Comments Box

Posted ৫:৩৬ পিএম | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯

The Daily Sarod |