শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

বেড়তলায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০২ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 8:56 pm

বেড়তলায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলের জিন্নাত আলী (৮৫) নামের এক সাবেক ইউপি চেয়ারম্যানকে বাসচাপা দেওয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোব্দ গ্রামবাসী। শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বেড়তলা নামক স্থানে এই ঘটনা। গুরুতর আহত উপজেলার পানিশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিন্নাত আলীকে মূমুর্ষ অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন সরকার জানান, বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন সাবেক চেয়ারম্যান জিন্নাত আলী। এসময় ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এই ঘটনার প্রতিবাদে স্থানীয় এলাকার লোকজন মহাসড়ক অবরোধ করে। পরে বাসটি সনাক্ত করে আইনের আওতায় আনার আশস্থ করলে এলাকাবাসী অবরোধ তুলে নেয় বলে জানান ওসি হোসেন সরকার।

Facebook Comments Box

Posted ৮:৫৬ পিএম | শনিবার, ০২ মার্চ ২০১৯

The Daily Sarod |