স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০১ মার্চ ২০১৯
সর্বশেষ আপডেট : 10:12 pm
রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, রেল যোগাযোগ ব্যবস্থার প্রতি দেশের জনগণের আস্থা তৈরি হয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশের সব রেলপথ ব্রডগেজ করা হবে। সে অনুযায়ী কাজ চলছে। এজন্যই পূর্বাঞ্চলে ডুয়েলগেজের কাজ শুরু হয়েছে। ফলে এখানে মিটারগেজ এবং ডুয়েলগেজ উভয়ভাবেই ট্রেন চলাচল করতে পারবে।
শুক্রবার বিকেলে আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজ পরিদর্শন শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসগার রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, নতুন সাড়ে পাঁচশ কোচ ও একশ ইঞ্জিন আনার প্রকল্প নেয়া হয়েছে। এগুলো আসলে ঘরে-ঘরে ট্রেন দিতেও কোনো অসুবিধা হবে না। তিনি বলেন, জনগণের চাহিদার প্রেক্ষিতেই আখাউড়া-আগরতলা রেলপথ নির্মিত হচ্ছে।
ভারতও এ ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। নির্ধারিত সময়ে আখাউড়া-আগতরলা রেলপথ প্রকল্পের কাজ এবং আখাউড়া-লাকশাম রেলপথ প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করেন রেলপথ মন্ত্রী।
এ সময় মন্ত্রীর সঙ্গে পূর্বাঞ্চল রেলওয়ের কর্মকর্তারা ও আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ১০:১২ পিএম | শুক্রবার, ০১ মার্চ ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya