শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

চলে গেলেন পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 1:58 pm

চলে গেলেন পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীরের শারীরিক অবস্থার বেশি অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে লাইভ সাপোর্টে রাখা হয়।

তার মৃত্যুর খবর  নিশ্চিত করেছেন প্রেস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ প্রশিক্ষক সাহেলা হক।

বিশিষ্ট এ সাংবাদিকের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড আজ বৃহস্পতিবার তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে দেখার কথা ছিল। একই সঙ্গে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে সিঙ্গাপুর অথবা ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে পাঠানোর কথা ছিল। কিন্তু তার আগেই তিনি চলে গেলেন পৃথিবী ছেড়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজা বেলা দেড়টায় রাজধানীর গোড়ানে অনুষ্ঠিত হবে। এরপর বেলা আড়াইটায় পিআইবি চত্বরে দ্বিতীয়, তিনটায় জাতীয় প্রেসক্লাবে তৃতীয় এবং বিকেল চারটায় উত্তরায় চতুর্থ জানাজা শেষে পাঁচটার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরে তাকে দাফন করা হবে।

Facebook Comments Box

Posted ১:৫৮ পিএম | বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |