শিরোনাম
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

বাঞ্ছারামপুরে গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 1:02 pm

বাঞ্ছারামপুরে গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণপিটুনিতে এক ডাকাত (৩৫) নিহত হয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি। গণপিটুনিতে আহত হয়েছেন আরো এক ডাকাত। তারও পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার ভোরে উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন জানান, ভোরে চর শিবপুর গ্রামের ৮-১০ জনের ডাকাত দল একটি বাড়িতে হামলা করে সংঘবদ্ধ ডাকাত দল।

বিষয়টি বাড়ির সদস্যরা মুঠোফোনে আশপাশের লোকজনকে জানায়। পরে গ্রামবাসী মাইকে ঘোষণা দেয় ডাকাতের হামলার খবর।

ঘটনা জেনে গ্রামবাসী ঘেরাও করে দুই ডাকাতকে আটক করলেও পালিয়ে যায় বাকিরা।

পরে উত্তেজিত গ্রামবাসীর হামলায় এক ডাকাত নিহত হয়। আহত হয় অপরজন। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Facebook Comments Box

Posted ১:৪৪ পিএম | বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |