শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

নিহত বিমান ছিনতাইকারি ছিল র‌্যাবের তালিকাভূক্ত অপরাধী

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 1:25 pm

নিহত বিমান ছিনতাইকারি ছিল র‌্যাবের তালিকাভূক্ত অপরাধী

রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকারী আগে থেকেই তালিকাভুক্ত অপরাধী বলে জানিয়েছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। তার নাম পলাশ আহমেদ।

যদিও কমান্ডো অভিযানের পর বলা হয়েছিল, ক্রুকে ছিনতাইয়ের চেষ্টাকারী নিজের নাম ‘মাহাদী’বলে জানিয়েছে।

সোমবার দুপুরে র‌্যাবের এক বার্তায় বলা হয়, ছিনতাই চেষ্টায় কমান্ডো অভিযানে নিহত সন্ত্রাসী র‌্যাবের অপরাধী ডাটাবেজের অন্তর্ভুক্ত। তার নাম মো. পলাশ আহমেদ।

তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরিজপুরের দুধঘাটা ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম পিয়ার জাহান সরদার।

র‌্যাব আরো জানায়, প্লেনটি ঢাকা থেকে দুবাইগামী হলেও পলাশ ঢাকা থেকে চট্টগ্রামগামী অভ্যন্তরীণ রুটের যাত্রী ছিলেন। টিকেট অনুযায়ী তার নাম ‘আহমেদ/মো. পলাশ’। ফ্লাইটের ’১৭ এ’ আসনের যাত্রী ছিলেন তিনি।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, পলাশের তথ্য আমাদের অপরাধী ডাটাবেজের তালিকাভুক্ত ছিল। তবে ঠিক কোন ধরনের অপরাধের জন্য সে আমাদের ডাটাবেজভুক্ত ছিল, তদন্তের স্বার্থে সে বিষয়ে এখনই কিছু জানানো যাচ্ছে না। উপযুক্ত সময়েই আমরা বিষয়টি গণমাধ্যমের কাছে শেয়ার করব।

 

সূত্র: পরিবর্তন ডটকম

Facebook Comments Box

Posted ১:২৫ পিএম | সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |