শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

বিমান ছিনতাইয়ের চেষ্টা:চট্রগ্রামে জরুরী অবতরণ

ডেক্স রিপোর্ট:   প্রিন্ট
রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 9:00 pm

বিমান ছিনতাইয়ের চেষ্টা:চট্রগ্রামে জরুরী অবতরণ

ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমানের একটি ফ্লাইট ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।

শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হয়ে রোববার বিকালে এটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামার পর জিম্মিদশায় পড়ে।

বিকালে আকস্মিকভাবে শাহ আমানতে নিরাপত্তাকর্মীরা বিজি-১৪৭ ফ্লাইটটি ঘিরে ফেললে এবং বিমানবন্দরের ¯^াভাবিক কার্যক্রম বন্ধ করে দিলে দেখা দেয় উৎকণ্ঠা।

বিমানের মহাব্যবস্থাপক শাকিল মেরাজকে ফোন করা হলে তিনি বলেন, “বিজি-১৪৭ এখন চট্টগ্রামে আছে।

“আমি অনেক কথাই শুনছি। নিশ্চিত করে কিছু বলতে পারছি না।”

বেসামরিক বিমান চলাচল কর্তৃপ¶ের (বেবিচক) চেয়ারম্যান এম নাঈম হাসান বলেন, “এখন বড় ব্যস্ততার মধ্যে আছি , কথা বলার সময় নেই।”

এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় জিজ্ঞাসায় শাহ আমানতে বিমানের স্টেশন ম্যানেজার মাহফুজুল আলম বলেন, “বিমানটি ছিনতাইয়ের শিকার হয়েছে, এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।”

¯^রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, “যতটুকু জানা গেছে, একজন সন্দেহভাজন পাইলটের মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিল। তবে সব যাত্রী নেমে গেছে। পাইলটও নেমে গেছে।”

তিনি বলেন, “এটা নিশ্চিত যে একজন সন্দেহভাজন বিমানটির ভেতরে এখনও অবস্থান করছে। প্রকৃত ঘটনা কী, তা জানার চেষ্টা করা হচ্ছে।”
সূত্র;বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম

Facebook Comments Box

Posted ৭:০৮ পিএম | রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |